মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তিন বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ জানুয়ারি) মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দায়িরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।